সুনামগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আনোয়ারপুরে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী (১৯) হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া সরদার (২২) জেলার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল সরদারের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী (পিপি) ড. খায়রুল কবীর রোমেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ন মঞ্জুর চৌধুরী।
মামলার সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আগাম ঘোষণা দিয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বাসায় ঢুকে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হুমায়রা আক্তার মুন্নীকে ছুরিকাঘাতে খুন করেন ইয়াহিয়া সরদার। এ ঘটনার দুদিন পর ১৮ ডিসেম্বর নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় ইয়াহিয়া সরদার ও তার অপর এক সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এ ঘটনায় পুলিশ প্রথমে ইয়াহিয়ার সহযোগী দিরাই পৌর শহরের আনোয়ারপুর নয়াহাটির বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতার করে। এরপর হত্যাকাণ্ডের পাঁচ দিন পর সিলেটের জালালাবাদ থানার মাসুকপুর গ্রামসংলগ্ন দশশাল থেকে প্রধান আসামি ইয়াহিয়া সরদারকে গ্রেফতার করা হয়।
বুধবার আলোচিত এ মামলার রায়ে সন্তোস প্রকাশ করে নিহত মুন্নীর মা রাহেলা বেগম ও তার স্বজনরা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






