ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৯:৫৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সুনামগঞ্জ-সিলেট সড়কে ২ দিন বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, এমন ঘটনা সারা দেশেই হচ্ছে। আমাদের এখানেও হবে জেনেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা সমাবেশ সফল করতে যেকোনোভাবে সিলেট যাব। তারা যদি মনে করে প্রশাসন দিয়ে, বাস আটকে আমাদের দমিয়ে রাখতে পারবে তাহলে তারা বোকামি করছে।

এ বিষয়ে সভাপতি মোজ্জামেল হক জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। এ কারণে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।