সুন্দর নখ পাবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
অপরিষ্কার ও ভঙ্গুর নখ দেখতে খারাপ লাগে এবং এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকের বাসা বাঁধতে সাহায্য করে। তাই সুস্থ ও সুন্দর রাখতে পরিচর্চা করা প্রয়োজন। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় নখ সুস্থ ও সুন্দর রাখার দশটি উপায় সম্পর্কে।
টমেটো খান: টমেটো ভিটামিন এ ও সি’র ভালো উৎস। যা বি-সেভেন’য়ের মতো প্রাকৃতিকভাবেই নখকে শক্ত করতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস টমেটোর রস অথবা কয়েক টুকরা টমেটো সালাদ ও স্যান্ডউইচে দিয়ে খেতে পারেন। প্রতিদিনের খাবার তালিকায় টমেটো যোগ করলে নখ সুস্থ ও সুন্দর থাকবে।
ছত্রাক থেকে মুক্তি পেতে: নখে যদি ছত্রাকজনিত সমস্যা থেকে থাকে, তা থেকে মুক্তি পেতে টি-ট্রি তেল ব্যবহার করতে পারেন। এটি খুব শক্তিশালী অ্যান্টিসেপ্টিক যা নখের ছত্রাকের সংক্রমণ কমায়। নখের বিবর্ণ অংশে প্রতিদিন দুয়েক ফোঁটা করে এই তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তবে গোসলের পরে এটি ব্যবহার করা বেশ ফলপ্রসু কেননা তখন ত্বক বেশি নরম থাকে। চাইলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন এটি নখের আর্দ্রতা শোষণ করে ছত্রাক থেকে মুক্তি দেয়। কখনও নখের কিউটিকল কেটে ফেলা ঠিক নয়, এতে করে নখের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। নখের কিউটিক্ল কেটে ফেলার ফলে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত সংক্রমণ ঘটায়।
নারিকেল তেলের ব্যবহার: নখ শক্ত করার একটি সহজ উপায় হল নারিকেল তেল মালিশ করা। প্রতিদিন নারিকেল তেল নখে মালিশ করার মাধ্যমে নখের ত্বক ও কিউটিকল সুস্থ থাকে।
আর্দ্রতা রক্ষা: শক্ত ও ভঙ্গুর নখ যাদের তারা নখে পেট্রোলিয়াম জেলি অথবা ঘন যে কোনো ক্রিম লাগালে উপকার পাবেন। এটি নখের ভেতরে ও চারপাশের আর্দ্রতা ধরে রাখে। রাতে ঘুমানোর আগে এই কাজ করতে চাইলে, সুতির তৈরি হাত মোজা ব্যবহার করতে পারেন। ঘরের কাজ করার সময় ও থালা-বাসন ধোয়ার সময় পানি রোধক গ্লাভস ব্যবহার করা ভালো। নেইল পলিশের রিমোভারে এসিটোন ও ফর্মাল্ডিহাইড থাকে যা নখকে শুষ্ক করে দেয়। তাই এটি ব্যবহার না করাই ভালো। তাই নেইল পলিশ ওঠাতে চাইলে শক্ত কিছু দিয়ে ঘষে উঠাতে পারেন, এতে সময় বেশি লাগলেও নখের ক্ষতি হবে না।
লেবুর রস ব্যবহার করা: লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং যা নখকে কেবল উজ্জ্বল করে না পাশাপাশি এটি ধুলাবালি, দূষণ ও রাসায়নিক উপাদানের জন্য হওয়া দাগ অপসারণে সাহায্য করে। তাই সুস্থ ও উজ্জ্বল নখ পেতে লেবুর রসে হাত কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর এতে খানিকটা ভিনিগার ও গরম পানি মিশিয়ে ব্রাশের সাহয্যে নখ ঘষে পরিষ্কার করে নিন। কিছুক্ষণ পরে গরম পানি দিয়ে তার ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই পদ্ধতি অনুসরণ করলে উপকার পাওয়া যাবে।
বাফার ব্যবহার করা: নখে মসৃণভাব ফুটিয়ে তুলতে নখ ঘষতে বাফার ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি মাত্রায় এটি ব্যবহার করা ঠিক নয়, এতে করে নখ দুর্বল হয়ে যায়।
ঠিকভাবে নখ ঘষা: নখ কাটার পর তা আগেপিছে ঘষে মসৃণ করা ঠিক নয়। যে কোনো একদিকে বা একমুখী ভাবে নখ ঘষা উচিত। গোসলের পরে নখ কাটা ঠিক নয় কারণ তখন নখের ত্বক নরম থাকে ফলে এটি খুব সহজে ভেঙে যায়।
নকল নখ ব্যবহার না করা: নখ নরম, দুর্বল বা ভঙ্গুর হলে অনেকে নকল নখ ব্যবহার করেন। এতে দেখতে ভালো লাগলেও তা নখের জন্য ক্ষতিকর। নখের ছত্রাকজনিত সমস্যা থেকে রক্ষা পেতে নকল নখ না লাগানোই ভালো। নকল নখ আঠার সাহায্যে আসল নখের উপর লাগানো হয়, এই ফাঁকা স্থান ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর ভালো জায়গা। অধিকাংশ মহিলাদের নখে ছত্রাক হওয়ার অন্যতম কারণ নকল নখ ব্যবহার করা। যাদের নখ নরম ও দুর্বল তাদের জন্য নেইল আর্ট মোটেও ভালো নয়। নেইল আর্ট করতে নখ শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
নখের যত্ন করুন: অযথা দাঁত দিয়ে নখ কাটা, নখ নিয়ে খোঁচাখুঁচি করা বা ভেঙে যাওয়া নখ টানাটানি করা ঠিক নয়, এতে নখে ব্যথার সৃষ্টি হয়। নখ সুস্থ রাখতে নখের যথাযথ যত্ন নেওয়া উচিত।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম









