সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
বৃষ্টির বাধায় ভেস্তে গেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ। তাতে লাভ হয়েছে জিম্বাবুয়ের। প্রান্ত এক পয়েন্ট দিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট নিশ্চিত করেছে দলটি। আর বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
পাল্লেকেলেতে মঙ্গলবার বৃষ্টির দাপট এতটাই বেশি যে, ‘বি’ গ্রুপের ম্যাচটিতে একটি বলও মাঠে গড়াতে পানেনি।
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব ও সুপার এইটে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে বরাদ্দ আছে প্রতিটি ম্যাচের জন্য ১ ঘণ্টা অতিরিক্ত সময়। ম্যাচে হার-জিত দেখতে কমপক্ষে দুই দলকেই অন্তত ৫ ওভার ব্যাটিং করতে হতো। তা না হওয়ায় দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
‘বি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৫। তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানকে হারালেও উঠতে পারবে না শেষ আটে।
একই মাঠে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে আসরের সহ- আয়োজকরা।
ওমানকে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে। পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেয় সিকান্দার রাজার দল।
সোমবার অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্ট দরকার ছিল জিম্বাবুয়ের। বৃষ্টির ছোঁয়ায় সেটাও পেয়ে গেল তারা।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








