সুপ্রভাতের আপিল খারিজ, ১০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগও বহাল রেখেছেন।
আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সুপ্রভাত পরিবহনের আপিল খারিজ করে এ পূর্বের দেয়া আদেশ বহাল রাখেন।
এর আগে বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই ১০ লাখ টাকা ক্ষতিপুরণের আদেশ দিয়েছিলেন।
হাইকোর্টের রুলে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তাও জানতে চেয়েছিলেন আদালত। এর বিরুদ্ধে সুপ্রভাত পরিবহন আপিল বিভাগে আবেদন করেন। আজ সেই আপিলের শুনানিতে সুপ্রভাত পরিবহনের আপিল খারিজ করে দেন আদালত।
আদালতে রিটটি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ওই দিন তিনি বলেন, সাতদিনের মধ্যে আবরারের পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দেয়ার জন্য সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বাসচালক ও মালিকের বিচার দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় চালক ও চালকের সহকারিকে গ্রেফতার করা হয়। বাতিল করা হয় সুপ্রভাতের রুট পারমিট।এরপর থেকে সুপ্রভাতের কোনো গাড়ি সড়কে দেখা যায়নি।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






