সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ১৪ পদে ৩৩ প্রার্থী: ভোট বুধবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনে ১৪ পদের বিপরিতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সুপ্রিমকোর্ট বার-এর দুই দিনব্যাপী ভোটগ্রহণ আগামী ১৩ মার্চ বুধবার ও পরদিন ১৪ মার্চ অনুষ্টিত হবে।
সুপ্রিমকোর্ট বার এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ,ওয়াই মশিউজ্জামান। তার নেতৃত্বে একটি সাব কমিটি দায়িত্বপালন করছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমার দিন ধার্য ছিল। মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষে এখন চূড়ান্তভাবে ৩৩ জন প্রার্থী রয়েছেন।
তিনি বলেন, আগামী ১৩ ও পরদিন ১৪ মার্চ সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, এখন ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। সুপ্রিমকোর্ট বার-এর শহীদ শফিউর রহমান মিলনায়তনে বুথ তৈরির কাজ চলছে।
নিমেষ চন্দ্র দাস বলেন, কাল মঙ্গলবারের মধ্যেই ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে।
প্রতি বছর সুপ্রিমকোর্ট বার এর কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
উল্লেখ্য-বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্টিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক আইনজীবী এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নেতৃত্বে ১৪ জনের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপরদিকে নীল প্যানেলে বার-এর সাবেক সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে টানা ৬ বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকনের নেতৃত্বে ১৪ জনের একটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। এছাড়াও বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
তবে সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা প্যানেল দেয়া হলেও সুপ্রিমকোর্ট বার-এলাকায় প্রার্থীদের একই ধরণের প্রচার পত্র ও কার্ড দিয়ে প্রচারণা চালাতে আচরণবিধি রয়েছে। সে অনুযায়িই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। গতবছরও এভাবে প্রচারণা চালাতে হয়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির











