সুপ্রিম কোর্ট বারে প্রথম দিনের ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট বার সমিতির দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দু’জন এবং সদস্য পদের জন্য একজনসহ মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বুধবার সকাল ৯টায় সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়।
প্রতি বছর সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন) ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নেতৃত্বে সাদা প্যানেল থেকে ১৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপরদিকে বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে টানা ছয়বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকনের নেতৃত্বে নীল প্যানেলে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট বারের সুপারেনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস জানান, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান। তার নেতৃত্বে একটি সাব-কমিটি দায়িত্ব পালন করছে। ইতোমধ্যেই ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমার দিন ধার্য ছিল। মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষে এখন চূড়ান্তভাবে ৩৩ জন প্রার্থী রয়েছেন। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে।
এবার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও তাদের মিত্ররা। অপরদিকে বিএনপি-জামায়াতের প্রার্থীরা নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






