সুফিয়া কামালের জন্মদিনে কঁচি-কাচার মেলার আনন্দ আয়োজন
আপডেট: ১২:৪৬ পিএম, ২০ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ শনিবার কবি সুফিয়া কামালের ১০৪তম জন্মদিন। তাঁর জন্মোত্সবকে কেন্দ্র করে গতকাল শুক্রবার কঁচি-কাচার মেলার পক্ষ থেকে আনন্দা-নুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে ‘জননী সাহসিকা’র জন্মদিনের অনুষ্ঠানমালা। মেলার শিশুশিল্পীদের গানের সুরে, কবিতার ছন্দে ও নাচের মুদ্রায় অনবদ্য হয়ে ওঠে আয়োজনটি। সঙ্গে ছিল সুফিয়া কামালকে নিবেদিত বিশিষ্টজনদের আলাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। মায়ের স্মৃতিচারণ করেন কবিকন্যা সুলতানা কামাল। আলোচনায় অংশ নেন মেলার উপদেষ্টা শামসুল হুদা। সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া সুফিয়া কামালকে নিয়ে কথা বলেন শিশুবক্তা নিশাত। আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় মেলার শিশুশিল্পীদের সম্মেলক গান। সুফিয়া কামালে ছড়াকে গানে রূপান্তর করে সুরের আশ্রয়ে পরিবেশিত হয় ‘গোল করো না গোল করো না ছোটন ঘুমায় খাটে/এই ঘুমকে কিনতে হলো নওয়াব বাড়ির হাটে...’।
আলোচনায় কবির বৈচিত্র্যময় জীবনের ওপর আলোকপাত করেন আবেদ খান। বলেন, সুফিয়া কামালের চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। সুফিয়া কামাল শুধু নারী আন্দোলনের অগ্রপথিক নয়, সামগ্রিক সমাজ সংস্কারের প্রতীক ছিলেন। অবিচল ছিলেন আপন চেতনায়। আজ চারদিকে যেভাবে জঙ্গিবাদের আস্ফাালন দেখছি তাতে বারবার সুফিয়া কামালের কথা মনে হয়। আমাদের এই প্রিয় খালাম্মা বেঁচে থাকলে রুখে দাঁড়াতেন মৌলবাদের বিরুদ্ধে।
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, কচি-কাঁচার মেলার তিনজন প্রতিষ্ঠাতার অন্যতম সুফিয়া কামাল। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের চেতনাকে তিনি ধারণ করতেন গভীরভাবে। আর সেই চেতনার রুমালটি বহন করেছি আমরা, সেটাকেই ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। নতুন প্রজন্মের কচি-কাঁচারা এগিয়ে নিয়ে যাবে সেই চেতনাকে।
সুলতানা কামাল বলেন, মানুষকে মানুষ হতে জীবনের শুরু থেকেই সাধনায় ব্রতী হতে হয়। আর সেই সাধনায় নিজেকে সমর্পণ করেছিলেন সুফিয়া কামাল। আজকের শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন ও অনুসরণ করতে হবে। সুফিয়া কামালের মতো মানুষেরাই মানসিক বিকাশের আলোয় এই দেশটিকে গড়েছেন। কখনো নিজের জন্য কিছু করেননি। করেছেন প্রতিটি মানুষের জন্য। আমৃত্যু ধারণ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা।
আলোচনা শেষে পরিবেশিত হয় নাচ, গান ও কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। খুদে বন্ধুরা গানের সুরে, কবিতার ছন্দে ও নাচের মুদ্রায় মনোমুগ্ধ করে তোলে আয়োজনটি। নাচ ময়ূরী নাচরে ও মাদলের ধিতাং ধিতাং বোলে গানের সুরে নৃত্য পরিবেশন করে মেলার এক ঝাঁক শিশুশিল্পী। দুই সারিতে বসে অনেকগুলো কচিকণ্ঠ এক সুরে গেয়ে গেয়ে শোনায় ‘মেঘের কোলে দু’হাত তুলে কোমল সুরে ডাকি বরষায়’, ‘জয় জয় জয় সুফিয়া কামাল’ ও ‘হে মহিয়সী নারী’সহ বেশ কয়েকটি গান। পাঠ করা হয় ছড়া ও কবিতা।
২০.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











