সুবর্ণচরের সেই নারীকে জমি দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই গৃহবধূর নামে খাসজমি বরাদ্দ দিচ্ছে সরকার। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে গিয়ে জেলা প্রশাসককে জমি বরাদ্দের নির্দেশ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
সেমাবার তিনি এই ভিকটিমকে দেখতে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা ও আইনি সহযোগিতারও আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বলেন, ‘এ ঘটনাকে নির্বাচন কমিশন সচিবালয় এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত অ্যাকশন নিয়ে অল্প সময়ের মধ্যে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশাবাদী সব আসামি ধরা পড়বে এবং আইনানুগভাবেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিষয়টি কতটা রাজনৈতিক বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তা খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আবদুল মান্নান।
এদিকে গণধর্ষণের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি আবুল ও সালাউদ্দিন। গতকাল বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারক নবনিতা গুহ তাদের জবানবন্দি রেকর্ড করেন।
অন্যদিকে আসামি মুরাদকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ, যার শুনানি হবে ১০ জানুয়ারি।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, গত রবিবার ভিকটিমের ডিএনএ প্রোফাইল টেস্ট করে সংরক্ষণের যে আবেদন করা হয়েছে, তা আজ মঙ্গলবার শুনানি করবেন আদালত। জ্যেষ্ঠ বিচারক হাসপাতালে গিয়ে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছেন।
নোয়াখালী ডিবি পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন জানান, রিমান্ডকৃত সাত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




