ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৭:১৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়িট নিশ্চিত করেছেন ডিবির ওসি জাকির হোসেন। 

তিনি জানান, এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযান চলছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।

ভোটের রাতে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী নয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলো মো. সোহেল (৩৫), হানিফ (৩০), স্বপন (৩৫), চৌধুরী (২৫), বেচু (২৫), বাসু ওরফে কুড়াইল্যা বাসু (৪০), আবুল (৪০), মোশাররফ (৩৫) ও সালাউদ্দিন (৩৫)। এরা সবাই সুবর্ণচরের মধ্যবাইগ্গা গ্রামের বাসিন্দা।