সুভাষিণী মিস্ত্রিকে নিয়ে দেবে’র তথ্যচিত্র
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
দেবের সিনেমায় উঠে আসছেন পদ্মশ্রী প্রাপ্ত সুভাষিণী মিস্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসে `কবীর`-এর জন্য সাংবাদিক সম্মেলনে এসে সুভাষিণী মিস্ত্রির বায়োপিক বানানোর কথা ঘোষণা করলেন প্রযোজক দেব।
দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের তরফে করা সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুভাষিণী মিস্ত্রিও। উপস্থিত ছিলেন তাঁর ছেলে অজয় মিস্ত্রিও। এদিন সুভাষিণী মিস্ত্রিকে ফুল দিয়ে সম্বার্ধনাও জানানো হয় দেবের প্রযোজনা সংস্থার তরফে।
১৯৭১ সালে মাত্র ২৩ বছর বয়সে স্বামীকে হারান সুভাষিণী দেবী৷ চার সন্তানকে নিয়ে শুরু হয় নতুন লড়াই৷ জীবন সংগ্রামে টিকে থাকতে শুরু করেন পরিচারিকার কাজ৷ সবজি বিক্রি থেকে অন্যান্য আরও বহু কাজ তিনি করেছেন, কিন্তু থেমে যাননি৷ আর এই সংগ্রামই যেন তাকে বহু কিছু শিখিয়েছে এক জীবনে৷ সবজি বিক্রি ও বাড়িতে কাজ করার আয়ে `হিউম্যানিটি হাসপাতাল` গড়ে তুলেছিন সুভাষিণী মিস্ত্রি। ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়েছেন। চিকিৎসক বানিয়েছেন ছেলেকে। অন্যের জীবনের লড়াইয়ের পথ যাতে মসৃণ হয় তার জন্যই তিনি দাতব্য চিকিৎসালয় গড়়ে তোলেন৷ আর তার এই জীবনাদর্শন, তার এই লড়াই যেন হাজার হাজার সুভাষিণীকে ভরসা জোগায় এগিয়ে চলার ক্ষেত্রে৷ ২০১৮ সালেই সুভাষিণী দেবী পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন৷
আর এমন একজন ব্যক্তিত্বকে নিয়েই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি৷ দেব জানান, ’অনিকেতদা (পরিচালক) এই বায়োপিক নিয়ে বলা মাত্রই আমি হ্যাঁ করে দিয়েছি। আমি চাই প্রযোজক হিসেবে মানুষ আমার ছবি মনে রাখুক। এই বিষয়টি নিয়ে আমি খুবই এক্সাইটেড’৷
ছবির কাস্টিং নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে৷ তবে সব ঠিকঠাক চললে চলতি বছরে বড়দিনেই সিনেমা হলে আসবে এই তথ্যচিত্র৷
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







