সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (২০ মার্চ) রাজধানীর রেডিসন-ব্লু হোটেলে ‘বেসিস-লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমানে নারীরা রাজনীতি, অর্থনীতিসহ সকল সেক্টরে চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সুযোগ ও সক্ষমতার সমন্বয় করতে পারলে নারীরা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে স্পিকার কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীদের অবদানের স্বীকৃতিস্বরুপ প্রথমবারের মতো ১১ নারী ও ০৩ প্রতিষ্ঠানকে ‘বেসিস-লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনে অসামান্য সাফল্য ও নারীদের কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য গ্রাফিকপিপল ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংণাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, নিযুক্ত সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী এবং বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য দেন।
অনুষ্ঠাসে স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের জন্য কার্যকর নীতিমালা গ্রহণ এবং আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। এসময় তিনি কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বরারোপ করেন। সুযোগ পেলে নারীরা নিজেদের ক্ষেত্র তৈরিতে সক্ষম বলে স্পিকার উল্লেখ করেন।
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











