সুশাসন প্রতিষ্ঠায় ইউডিসি ব্যাপক ভূমিকা রাখছে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো (ইউডিসি) ব্যাপক ভূমিকা রাখছে বলে জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণ স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে জন্মসনদ প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ফলাফল প্রাপ্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে নিবন্ধনসহ নানাবিধ সেবা গ্রহণ করতে পারছে। ইউডিসিগুলো প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা প্রদানের হাব হিসেবে গড়ে উঠছে।
আজ বুধবার সিঙ্গাপুরে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সমন্বিত পাবলিক সার্ভিস সেন্টার সফরকালে এই কথা বলেন তিনি।
স্পিকার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রোগামে বাস্তবায়নের অংশ হিসেবে ইউডিসিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রগুলো ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দময় করে তুলছে। এলাকা স্থানীয় সংসদ সদস্যগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে একাত্ম হয়ে কাজ করছে। সরকারী সেবার পাশাপাশি কিছু বেসরকারী সেবাও এসব কেন্দ্র থেকে প্রদান করা হচ্ছে। এসব ইউডিসি সরকারী বেসরকারী অংশীদারিত্বের ক্ষেত্রে সফল মাইলস্টোন হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন, ইউডিসি ক্রমান্বয়ে কমিউনিটির মিলনক্ষেত্রে পরিণত হচ্ছে। ইউডিসিগুলোকে কেন্দ্র করে বিনোদন, স্বাস্থ্য, খেলাধূলা, কেনাকাটা ইত্যাদি ক্রমান্বয়ে গড়ে উঠছে। আওয়ার টেমপাইনস হাব এর মতোই এসব ইউডিসি গড়ে উঠবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইউডিসিগুলোকে আরও সমৃদ্ধ করা ক্ষেত্রে বাংলাদেশ সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা গ্রহণ করতে পারে।
ওটিএইচ এর পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে প্রয়োজনে এ সংক্রান্ত কারিগরি সহযোগিতা তারা প্রদান করবে। আওয়ার টেমপাইনস হাব সফরকালে অন্যান্যের মধ্যে ন্যাশনাল ইউভারসিটি অব সিঙ্গাপুরের ইজিএল সেন্টারের ডিরেক্টর অশোক কুমার ও ইজিএল কর্মকর্তা দেবাশীষ তরফদার উপস্থিত ছিলেন।
আওয়ার টেমপাইনস হাব (ওটিএইচ) নামে প্রতিষ্ঠিত এ সেন্টার সফরকালে সেন্টারের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











