‘সূর্যতপা সুচিত্রা’: সংগ্রহে রাখার মত একটি বই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
‘সূর্যতপা সুচিত্রা’: সংগ্রহে রাখার মত একটি বই
`সুচিত্রা সেনের সিনেমা দেখে কাঁদেননি, বা কষ্টে চোখ লাল হয়নি, বাঙালি মধ্যবিত্ত পরিবারে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সিনেমাতে তার উপস্থিতি, সিনেমা শেষের পরও অনেকক্ষণ এক অচেতন রেশ রেখে যায় দেহ ও মনে। ভাবুন- বাবা মা ভাই বোন বা পরিবারের আরো অনেকে বসে এক সঙ্গে সিনেমা দেখছি, সুচিত্রা সেন কি এক অদ্ভুত জাদুবলে আলাদা করে দেয় সবাইকে, সময় থেকে নিয়ে যায় নিজ নিজ বৃত্তে, স্মৃতিতে। পারস্পরিক সম্পর্ককে অটুট রেখেই কি অবলীলায় আমাদের নিয়ে ঘুরে বেড়ান আমাদের নিজেদের মনোজগতে, সংকটে, সমাধানে; আমরা লজ্জা পাই না।’
আমাদের মধ্যবত্তি জীবন ও জীবন সংগ্রামে সুচত্রিা সেন অপরিহার্য। ঘর সংসার র্কমস্থল, ব্যক্তি জীবন-সবখানে সংঘাত এড়িয়ে, আপোষ না করে, কীভাবে নির্মোহ ও সরল জীবন ও সময় যাপন করা যায়; আমরা সুচত্রিা থেকে নতুন করে শিখেছি।
অনেকে বলেন- এই মহানায়িকার অভিনয় আমাদের ব্যক্তি জীবনের অনেক জটিলতার সমাধান দেয়। প্রেম বা সম্পর্কের নানা প্রকরণে, অবসান ঘটায় সংশয়ের। ভেবেছি, এটি কি শুধুই গল্প, সংলাপ বা চিত্রনাট্যের কারসাজি? না। মনের মানুষের জন্য বুকের ভেতর যে অদৃশ্য সুতোর টান ও অনুভব- সুচিত্রার প্রকাশ, সেই মানুষের প্রতি রাগে বা বিরাগে, আরো বেশি মনোযোগি করে তোলে। তাই পর্দার মহানায়িকা বারবার ঘুরে ফিরে আসেন আমাদের মাঝে, সংসারের টানাপড়েনে, অভাব অনটনে। ভাবি, সংসারের প্রতিটি সম্পর্কের প্রতি ব্যক্তি ভাবনা বা প্রয়োগ কত গভীর হলে, তা পর্দার বাইরের মানুষকেও কাঁদাতে পারে অবলীলায়!
‘সূর্যতপা সুচিত্রা’-এই বইটি সুচিত্রা সেনকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থই বলা চলে। দুই বাংলার খ্যাতিমান মানুষদের সহজ সরল ভাবনায় উঠে এসেছেন এই কিংবদন্তী নায়িকার নানাদিক নিয়ে। আলোচনা-পর্যালোচনা, তর্ক-বিতর্ক, স্মৃতি-অনুস্মৃতি- সবই আছে বইতে। পড়তে পড়তে মনে হবে সুচিত্রা সেনের সঙ্গে কথা বলছেন পাঠক একান্ত আলাপচারিতায়।
কলকাতা ও বাংলাদেশের খ্যাতিমান লেখক-কবি-সাংবাদিক ও সুচিত্রা সেনের শৈশব-কৈশরের বন্ধু, কর্মজীবনের বন্ধুদের নানা গল্প, আলোচনা, বিশ্লেষন। সুচিত্রা সেনের কিছু দূর্লভ আলোকচিত্র রয়েছে। সে সময় দেয়ালে সাটানো তার ছবির মূল পোস্টার রয়েছে। কিভাবে তখন এসব পোস্টার হতো, সে নিয়ে একটি তথ্যগল্প রয়েছে এই বইয়ে।
বইটি সম্পাদনা করেছেন দেশের দুই মেধাবী সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি ও প্রতীক ইজাজ। ব্যক্তিজীবনে তারা দু’জন খুব ভালো বন্ধু। সুইটি সাংবাদিক নেতা। ঢাকা সাংবাদকি ইউনয়নের র্বতমান কমটিরি কোষাধ্যক্ষ।
প্রতীক ইজাজ খুব ভালো গদ্য লিখেন। সাংবাদিকতার পাশাপাশি সংস্কৃতি, গণমূখী আন্দোলন ও মুক্তবুদ্ধিচর্চার নানাদিকে বিচরণ তাদের। এই বইয়ে সুচিত্রা সেনকে নিয়ে তারা নিজেরাও লিখেছেন।
‘সূর্যতপা সুচিত্রা’ প্রকাশ করেছে শুদ্ধপ্রকাশ। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর বইমলার ৩৯৮ নম্বর স্টলে। মূল্য ৩৫০ টাকা। বইটির বহুল প্রচার কামনা করছি।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

