সেই কিরন আবারও আলোচনায়
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয়ে ক্রীড়াঙ্গনে দানব হয়ে ওঠা মাহফুজা আক্তার কিরন। গত শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে চীন-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চে ওঠেন কিরন। শুধু উঠেই ক্ষ্যান্ত হননি, বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়ে যান।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনরা তুমুল সমালোচনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কীভাবে একজন ফ্যাসিস্টের দোসর বিএনপির নেতাদের সঙ্গে মঞ্চে উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গত ১৩ মে ফিফার কংগ্রেসে যোগ দেওয়ার নামে বাংলাদেশ ছাড়তে চেয়েছিলেন কিরন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
২০২৪ সালে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন নস্যাৎ করার জন্য ক্রীড়াঙ্গনে যে কজন সক্রিয় ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ও তার সহযোগী কিরন। আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে সালাউদ্দিন-কিরনরা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে নানাভাবে সাহস জুগিয়েছেন, সাহায্য ও সহযোগিতা করেছেন।
ক্রীড়াঙ্গনে একের পর এক বিতর্ক সৃষ্টি ও অস্থিরতার জন্ম দিয়েছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সাবেক সম্পাদক কিরন। মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক থাকাকালীন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন এই কিরন। মহিলা ক্রীড়া সংস্থা থেকে বিতাড়িত হওয়ার পর কিরন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান হন। তখন চেয়ারম্যান ছিলেন প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চু।
এই সজ্জন ব্যক্তিকে পাশ কাটিয়ে কিরনই সব কিছু করতেন। অসুস্থতার সময় কিরনের বাড়াবাড়িতে মানসিক যন্ত্রণার মধ্যেও ছিলেন বাচ্চু। ২০১৫ সালে বাচ্চুর মৃত্যুর পর কিরনই মহিলা ফুটবলের সর্বেসর্বা হয়ে ওঠেন।
এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) চিঠি দিয়েছে তার আয়-ব্যয়ের যাবতীয় হিসাব চেয়ে। ২০১২ সালে বাফুফে নির্বাহী কমিটির নির্বাচনে হারলেও তার প্রভাব ছিল বেশি। বাফুফের কর্মচারীরা কিরনের ভয়ে থাকতেন তটস্থ।
২০১৬ সালে বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলে ছিলেন তিনি। সবশেষ ২০২৪ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন কিরন। গণমাধ্যম নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। এতে ক্রীড়া সাংবাদিকরা কিরনকে বয়কট করেন। প্রায় ২০০ বার বিদেশ ভ্রমণ করা কিরন ফুটবল কোচের পদটিও ছাড়েননি। বাফুফের সদস্য হয়েও কিরন নিজেই বাফুফেতে ব্যবসা করেছেন।
প্রমাণাদির পর্যালোচনায় দেখা গেছে, স্কুল ফুটবল, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, এএফসির বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট, জেএফএ কাপসহ নানা খাতে কিরনের মালিকানাধীন মডুলাস বিজনেস কনসালটেন্সি লিমিটেড কোটি কোটি টাকার কাজ করেছে বাফুফেতে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











