ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

সেচ পাম্পের পাইপে মিলল নারীর লাশ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সোলার সেচ পাম্পের পাইপের ভিতর থেকে ডালিমা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের গাবতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিমা খাতুন ওই গ্রামের ফোন্টু মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতেন ফোন্টু মণ্ডল। বিষয়টি জানার পর নিষেধ করেন তার স্ত্রী ডালিমা খাতুন। এনিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। একই বিষয়ের জের ধরে গত বুধবার (১৫ মার্চ) রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহটি সেচ পাম্পের পাইপের ভিতর রেখে যান তিনি।

পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা সেচ পাম্পের পাইপের কাছে রক্ত ও মাথার চুল পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দীর্ঘ সাত-আট ঘণ্টার চেষ্টার পর পাইপের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।


ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন তিনি। ওই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।