ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৩:৫৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সেদিন অনেক ঝড় মাথায় নিয়ে দেশে এসেছিলাম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর যেন দেশে ফিরতে না পারি সেজন্য তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল। কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই অবস্থানে আসতে পেরেছি।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন তিনি।

১৯৮১ সালের ১৭ মে বাংলার মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা। ওইদিন বিকাল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা।

৪০ বছর আগে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে নিজের দেশে ফেরার প্রসঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বলেন, এই বাংলাদেশ স্বাধীন দেশ, এটা স্বাধীনই থাকবে। জাতির পিতাকে হত্যার পর তখনকার সরকার অনেক বাধা দিয়েছিল যাতে আমি দেশে ফিরতে না পারি। কিন্তু সব ঝড়-ঝাপটা অতিক্রম করেই দেশে ফিরেছি এবং আজকের এই অবস্থানে আসতে পেরেছি। এজন্য আজ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

শেখ হাসিনা বলেন, অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, যা আওয়ামী লীগ সরকার করতে পেরেছে দেশের মানুষের ভালবাসায়। এদেশের ইতিহাস আর কেউ মুছে ফেলতে পারবে না।

বঙ্গবন্ধুকন্যা বলেন, যখন তিনি দেশে এসেছেন তখন দেশের মানুষের ভালোবাসা ও দোয়া পেয়েছেন। যার কারণেই তাদের ভাগ্য বদলাতে কাজ করতে পেরেছেন। দেশের মানুষের শক্তিই বড় শক্তি। সেই শক্তিকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়