ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২:২৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ফিচার লেখার কৌশল নিয়ে ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিকে ফিচার লেখার কলাকৌশল নিয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার ফিচার সম্পাদক মোহসিনা লাইজু।
তিনি বলেন, ‘ভালো ফিচার লিখতে সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা, নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ খুব গুরুত্বপূর্ণ। গতানুগতিক বিষয়ে না লিখে ভিন্ন বিষয় নির্বাচন করা প্রয়োজন।’
দেশ রূপান্তর পত্রিকার ফিচার সম্পাদক বলেন, ‘ফিচার লিখতে ভাষার মধ্যে নতুনত্ব থাকতে হবে। এছাড়া নির্ভুল বানানের বিষয়েও সচেতন থাকতে হবে।’
মোহসিনা লাইজু আরও বলেন, ‘ফিচারের গুরুত্বপূর্ণ বিষয় শিরোনাম। তাই শিরোনাম যেন আকর্ষনীয় হয় তা বিবেচনায় রাখতে হবে। সেই সঙ্গে বাক্য গঠনের মধ্যেও থাকতে হবে ভিন্নতা।’
ওয়েবিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন দেশ রূপান্তর পত্রিকার ফিচার সম্পাদক।
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক সজীব সরকার, প্রভাষক হাসিনুস সাবাহ্ এবং মাহমুদা আকতার প্রমুখ। 
প্রসঙ্গত, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, পেশাগত যোগাযোগ বাড়াতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত ‘লেকচার সিরিজের’ অংশ হিসেবে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।