ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৪৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে সুফিয়া কামালকে নিয়ে ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২০ জুন ২০২১ রবিবার

ওয়েবিনারে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল।

ওয়েবিনারে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল।

মুসলিম বনেদী পরিবারে জন্ম নেওয়ার পরও মাত্র ১২ বছর বয়সে পত্রিকায় তার লেখা ছাপা হয়। আজ রোববার সন্ধ্যায় কবির ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ কথা জানিয়েছেন তার মেয়ে মানবাধিকারকর্মী সুলতানা কামাল। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কালচারাল ক্লাব এ ওয়েবিনারের আয়োজন করে।
‘জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের দায়বদ্ধতা থেকে সরে দাঁড়াননি’, কবি সম্পর্কে আরও বলেন সুলতানা কামাল।
সুলতানা কামাল ছাড়াও ওয়েবিনারে আলোচক ছিলেন লেখক ও প্রকাশক মফিদুল হক। এসময় উপস্থিত ছিলেন—সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান ও রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। 
সুফিয়া কামাল কবিতার মধ্য দিয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন মফিদুল হক। তিনি বলেন, ‘রবীন্দ্র-নজরুল ধারার একজন স্বার্থক উত্তরসূরী ছিলেন সুফিয়া কামাল। তিনি চিরায়ত ধারাকে অবলম্বন করে নতুন ধারা তৈরি করেছিলেন।’
মফিদুল হক আরও বলেন, ‘সুফিয়া কামাল সামগ্রিকভাবে চেয়েছিলেন নারীমুক্তি, সমাজের মুক্তি, মানবের মুক্তি। তার মধ্যে ছিল স্নিগ্ধতার এবং সংগ্রামশীলতার মিশ্রণ, যা বর্তমানে খুঁজে পাওয়া দুর্লভ।’
উপাচার্য পারভীন হাসান বলেন, ‘সুফিয়া কামালের মতো একজন কবি এখন খুব দরকার, যিনি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, নির্দ্বিধায়।’