সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে ছয় তলা একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই সহোদরসহ এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকাল ছয়টার দিকে বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- দুই সহোদর মাসনুন ও জিসান এবং অন্তঃসত্ত্বা নারী লাবনী। বিস্ফোরণে পাশের একটি চার তলা বাড়ি ও একটি টিনশেড বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকার রাবেয়া মঞ্জিলের নিচতলার একটি কক্ষে সেপটিক ট্যাংকটি অবস্থিত। সকাল ছয়টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমিয়ে থাকা দুই দুই সহোদর মাসনুন ও জিসান।
বিস্ফোরণের সময় রাবেয়া মঞ্জিলের পাশের চারতলা ভবনের একটি দেয়াল পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে থাকা অন্তঃসত্ত্বা নারী লাবনী, তার মেয়ে নাবিলা, পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে লাবনী ও তার মেয়ে নাবিলার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











