ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ২৩:৫২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নিচে পড়লেন নারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৭ এপ্রিল ২০১৭ শুক্রবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাউন্টি পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি সতর্কবার্তা পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, ‘একটি সেলফির বিনিময়ে আপনি আপনার জীবন হারাতে পারেন।’
 
তবে এই পোস্টের পিছনে একটি কারণ রয়েছে। গত মঙ্গলবার দেশটির ফোরস্টিল সেতুর উপর থেকে সেলফি তুলতে গিয়ে অসাবধানবসত নিচে পড়ে যান এক নারী। ৭৩০ ফুট উচ্চতার এই সেতুটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এমনকি ক্যালিফোর্নিয়ার মধ্যে সর্বোচ্চ।
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত এই নারী বন্ধুদের সঙ্গে ওই সেতুর উপরে ওঠে এর কিনারা ঘেঁষে হাটছিলেন। হঠাৎ তিনি সেলফি তোলার চেষ্টা করলে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান। তবে প্রায় ৬০ ফিট নীচের সেতুর একটি লোহার কাঠামোতে আটকে গেলে তিনি প্রাণে রক্ষা পান।
 
পরে তাকে এয়ারএ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ওই নারীর এক বন্ধু পল গঞ্ছারুক জানান, ‘লোহার কাঠামোতে আঁচড়ে পড়ায় ওর শরীরের অনেকগুলো হাড় ভেঙ্গে গেছে। পরবর্তীতে ওকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে জরুরিভিত্তিতে কয়েকটি অপারেশন করাতে হয়। সুস্থ হয়ে গেলেও সে সারাজীবন শরীরে অনেকগুলো ক্ষত বহন করবে।’
 
সূত্র: সিএনএন

এই বিভাগের জনপ্রিয়