ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:৩৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সৌদি থেকে দেশে আনা হচ্ছে হুসনাকে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধারের পর পুলিশের নজরদারিতে ‘সেইফহোমে’ রাখা হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিরাপদে আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুসনা আক্তারের বিষয়টি জেদ্দা কনস্যুলেটের ফলো আপ অব্যাহত আছে। তাকে উদ্ধারের জন্য নাজরান পুলিশকে অবহিত করে জেদ্দা কনস্যুলেট। প্রায় তিন মাস আগে হুসনা আক্তার সৌদি রিক্রুটিং অফিস ‘রুয়াদ নাজরানের’ (লাইসেন্স নং- ৩৯১৮৬১৮) মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবের জেদ্দা শহর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাজরান শহরে কাজ করতেন তিনি।

হুসনা আক্তারের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম মো. মুজিবুর রহমান।

সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে হ‌বিগ‌ঞ্জের গৃহবধূ হুসনা ভিডিও বার্তা পাঠানোর পর স্ত্রী‌কে নিরাপদে দেশে ফেরত আনতে সরকারের কা‌ছে আকুতি জা‌নিয়ে‌ছিলেন তার স্বামী শফিউল্লাহ।