সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে মারা যান এ বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের উপনেতা।
সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর-২ নির্বাচনী এলাকার নগরকান্দা ও সালথা উপজেলায় দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
এছাড়া বাদ আসর সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে তার নিজ বাসভবন ‘হামিদ মঞ্জিল’ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সে দোয়া ও মিলাদ মাহফিলে সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তার স্বামী বীমা ব্যক্তিত্ব প্রয়াত গোলাম আকবর চৌধুরী।
ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও এক মেয়ের জননী সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ছিলেন জাতীয় সংসদের উপনেতা। ‘৯৬-এর আওয়ামী লীগ সরকারে তিনি পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরেছিলেন প্রয়াত এ নেত্রী।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











