ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ০:২০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

সৈয়দপুরে চলছে মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

নীলফামারী জেলার সৈয়দপুরে চলছে মাসব্যাপী নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামের একটি সংগঠন সৈয়দপুর রেলওয়ে মাঠে মেলার আয়োজন করেছে। বুধবার বিকেলে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিনি।


তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক জেসমিন বেগম জানান, মেলায় মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলায় নারী উদ্যোক্তাদের জন্য ৮টি বিশেষ স্টল এবং শিশুদের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি রাবেয়া আলীম। এসময় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক মোছা. জেসমিন বেগম।