সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে এক দম্পতির গলাকাটা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ২টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় একটি খামার বাড়িতে তাদের হত্যা করা হয়। এ সময় আব্দুল রাজ্জাক নামে খামারের এক নৈশপ্রহরী আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)।
আটকরা হলেন- বালাপাড়া এলাকার আসলাম হাজী (৬৫), তার ছেলে লাবু (৪০), সজল (৩০), কাজের মেয়ে রহিমা (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামার বাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারি। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ওই দম্পতিকে গলা কেটে হত্যা করে। এ সময় কর্মচারি আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আজ রোববার দুপুরেই সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




