ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:২৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

সোনমের বাড়ি থেকে আড়াই কোটি টাকা চুরি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি


বলিউড অভিনেত্রী সোনম কাপুর তাদের দিল্লির বিলাসবহুল বাংলোর অন্দরমহলের ছবি পোস্ট করেছিলেন একাধিকবার, যা দেখে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। সেই বাড়িতে কত টাকার সম্পত্তি থাকতে পারে, তা নিয়েও নানা গবেষণা হয়েছে নেটিজনদের মাঝে।
সোনমের দিল্লির সেই বাড়িতেই বড় চুরি হয়েছে বলে শনিবার জানা গেছে। চুরি হয়ে গেল ২ কোটি ৪১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকা। ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগেই ঘটেছে বলে জানা গেছে।

প্রথমে তারা বুঝতে পারেননি। পরে খোয়া যাওয়া জিনিসের হিসাব কষে মাথায় হাত সোনমের শ্বশুরবাড়ির লোকদের। দিল্লির অমৃতা শেরগিল মার্গের কাছে অভিনেত্রীর বাড়ি। ২৩ ফেব্রুয়ারিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তার স্বামী আনন্দ আহুজার পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনম কাপুরের পরিবার তুঘলক রোডের পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে।

নয়াদিল্লির ডিসিপি অম্রুতা গুগুলোট বলেন, অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে ২ কোটি ৪১ লাখ রুপি চুরি যাওয়ার অভিযোগ এসেছে। ১১ ফেব্রুয়ারি বিষয়টি তাদের নজরে আসে। ২৩ তারিখ অভিযোগ দায়ের করেন তারা। এ ঘটনায় তদন্ত চলছে।

পুলিশের অনুমান, বাড়ির পরিচারকেরাই চুরির ঘটনার সঙ্গে জড়িত। সূত্রের খবর, ইতোমধ্যে সোনম-আনন্দের বাড়ির ৯ জন পরিচারকসহ গাড়িচালক, মালি ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে মার্চ মাসের এক সকালে হঠাৎ একটি সুসংবাদ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিনি মা হতে যাচ্ছেন। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোনম চার মাসের অন্তঃসত্ত্বা। আগামী আগস্ট মাসে কাপুর পরিবারে আসছে নতুন সদস্য।