ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২২:১১:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

সোনার দাম আরও কমলো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৯৩৩টাকা কমানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতদিন ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।