সোনার দাম কমলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮০ হাজার ১৩২ টাকা। যা এতদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ভরিতে কমানো হয়েছে ১১০৮ টাকা; এখন বিক্রি হবে ৭৬ হাজার ৫১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৮১৭ টাকা, মঙ্গলবার থেকে বিক্রি হবে ৫৪ হাজার ৩৫৪ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
এর আগে গত মাসে চারবার সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। এর মধ্যে ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। ওই সময় ভরি রেকর্ড পরিমাণ বেড়ে বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকা। তারপর ১৪ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর সোনার দাম কমায় বাজুস।
সবশেষ ২৬ সেপ্টেম্বরের নির্ধারণ করা দাম ২৭ সেপ্টেম্বরে কার্যকর হয়। ওই দরে আজ পর্যন্ত সোনা বেচাকেনা হয়। সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা ২১ ক্যারেটের ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ১৭১ টাকা।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







