ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:০১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

সোনার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সোনার দাম সর্বোচ্চ উঠার পাঁচ দিনের ব্যবধানে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তির তথ্য মতে, সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২১ মে ভালো মানের সোনা ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকায় বিক্রি হয়েছিল। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারসহ অন্যান্য মুদ্রার দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস।