ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৩৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সোনিয়াকে আজ জিজ্ঞাসা, বিক্ষোভের ডাক কংগ্রেসের 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।   

এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীকে আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা উঠেছে। তবে তিনি করোনা পজিটিভ হওয়ার পর এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তা স্থগিত করা হয়। 

জুনের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। তবে সে আবেদন উপেক্ষা করে তাকে ২১ জুলাই হাজির হতে বলা হয়। 

সোনিয়ার ছেলে তথা দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সময়ও কংগ্রেস ব্যাপক প্রতিবাদ করেছিল। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা টানা পাঁচ দিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে। প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা রাহুলকে জেরা করা হয়েছিল। এছাড়া দলেও আরও দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারও আগে।  

যে কোম্পানিটি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালাত সেই এজেএল সংস্থার (অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড) দায়িত্ব পরে নিয়ে নেয় ইয়ং ইন্ডিয়ান। সেই বিষয়ে গান্ধী পরিবারের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। রাহুল গান্ধীর পিতামহ এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি কংগ্রেসের মুখপত্র ছিল, যা পরে  অনলাইন পত্রিকা হয়ে যায়।