সোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত মেয়ে প্রিয়াঙ্কাও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। আর একদিনের ব্যবধানে এবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও।
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তথ্য তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। শুক্রবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হযেছে, শুক্রবার সকালে টুইটারে দেওয়া এক বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পর বর্তমানে বাড়িতেই তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘নবসংকল্প কার্যশালা’য় যোগ দিতে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু মাঝপথেই কর্মসূচি ছেড়ে চলে আসেন তিনি। রাতে দিল্লিতেও ফিরে আসেন। এরপরই জল্পনা শুরু হয়, মায়ের অসুস্থতার খবর পেয়েই হয়তো তিনি দিল্লিতে ফিরে এসেছেন। তবে সেই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কার করোনা আক্রান্ত হওয়া সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছিলেন, তাদের দলনেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মৃদু উপসর্গ রয়েছে এবং বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। বিগত কয়েকদিনে তিনি একাধিক বৈঠক করেছিলেন। একাধিক কংগ্রেস নেতাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেসি বেণুগোপাল অন্যতম।
এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। গত বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সেখানে সোনিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি দেশে না থাকায় হাজিরা দিতে পারেননি। তার অনুরোধে আগামী ১৩ জুন ফের হাজিরার তারিখ নির্ধারণ করেছে ইডি।
অন্যদিকে আগামী ৮ জুন হাজিরা দেওয়ার কথা রয়েছে সোনিয়া গান্ধীর। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি হাজিরা দেবেন বলেই জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










