সোবোসলাইয়ের ‘হাস্যকর’ ভুলেও লিভারপুলের বড় জয়
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অ্যানফিল্ডে গত সোমবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় সারির দল বার্নসলিকে ৪-১ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রাখল লিভারপুল। ম্যাচে হাঙ্গেরিয়ান তারকা ডোমিনিক সোবোসলাই যেমন একটি দর্শনীয় গোল করেছেন, তেমনি একটি হাস্যকর ভুলও করেছেন।
ম্যাচের শুরুতে অনেক দূর থেকে নেওয়া এক জোরালো শটে বল টপ কর্নারে পাঠিয়ে লিভারপুলকে এগিয়ে দেন সোবোসলাই। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিভারপুলের লিড দ্বিগুণ করেন জেরেমি ফ্রিমপং।
দ্বিতীয়ার্ধে নিজের ডি-বক্সের ভেতর সোবোসলাই একটি অপ্রয়োজনীয় ‘ব্যাকহিল’ করতে গিয়ে বল হারিয়ে ফেলেন। সেই সুযোগে বার্নসলির অ্যাডাম ফিলিপস গোল করে ব্যবধান কমিয়ে আনেন।
বার্নসলি কোচ কনর হুরিহেন বেশ ক্ষুব্ধ ছিলেন, কারণ সোবোসলাই বক্সের ভেতর রেয়েস ক্লিয়ারিকে ফাউল করলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।
ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর কোচ আর্নে স্লট বাধ্য হয়ে বেঞ্চ থেকে তার মূল তারকাদের মাঠে নামান। ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, ইব্রাহিমা কোনাতে ও রায়ান গ্রাভেনবার্চ মাঠে আসেন।
একিতিকের একটি চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে উইর্টজ নিখুঁত বাঁকানো শটে গোল করেন। এটি লিভারপুলের হয়ে গত ৫ ম্যাচে তার তৃতীয় গোল। ইনজুরি টাইমে উইর্টজের পাস থেকে বল পেয়ে ট্যাপ ইন করে জালে জড়ান একিতিকে।
চতুর্থ রাউন্ডে লিভারপুল নিজেদের মাঠে মুখোমুখি হবে ব্রাইটনের, যারা গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক দেখিয়েছে।
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু