ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৬:৪৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সোমবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে আগামীকাল সোমবার (১ আগস্ট) থেকে ১ কোটি ফ্যামিলিকার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রোববার (৩১ জুলাই) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম শুরু সোমবার থেকে। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও জানায় টিসিবি।