সোমালিয়ায় বন্যায় বাস্তুচ্যুত প্রায় আড়াই লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আকস্মিক বন্যায় সোমালিয়ার মধ্যাঞ্চলে প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রতি দেশটির একজন আঞ্চলিক কর্মকর্তা বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।
এএফপি জানিয়েছে, শাবেল নদীর তীর উপচে পড়ে রাস্তাগুলো ডুবে গেছে। বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এএফপি জানিয়েছেন, মৌসুমী বৃষ্টি এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা সোমালিয়ার অসংখ্য ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ভাসিয়ে নিয়েছে। বন্যার ফলে হিরান অঞ্চলের রাজধানী বেলেদোয়েইনের কর্তৃপক্ষ হাসপাতাল ও স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে।
বন্যায় দোকান ভেসে যাওয়া স্থানীয় বাসিন্দা আহমেদ নূর'র বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মুহূর্তের মধ্যে পুরো শহর পানির নিচে তলিয়ে যায়। বেলেদোয়েইনেকে দেখতে মনে হচ্ছিল অনেকটা সমুদ্রের মতো। কেবল বাড়ির ছাদগুলো দেখা যাচ্ছিল। লোকজনকে উদ্ধারে আমরা ছোট নৌকা, ট্রাক্টর ব্যবহার করেছি। বৃষ্টি আসায় আমরা খুশি হয়েছিলাম। লোকজন তাদের ফসল বোনা শুরু করেছিল।
আহমেদ নূর এখন শহরের একপ্রান্তে আত্মীয়দের বাসায় থাকছেন। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেই তারা খরা শেষ হওয়ায় উৎসব করেছিলেন।
জাতিসংঘের তথ্য মতে, খরার সঙ্গে সহিংসতা আর ইউক্রেইন যুদ্ধের কারণে বেড়ে যাওয়া খাবারের দাম কেবল গত বছরই সোমালিয়ার ৪৩ হাজার মানুষের প্রাণ হারায়।
জাতিসংঘ মানবিক কার্যালয়ের (ওসিএইচএ) হিসাব অনুযায়ী, এ বছর মার্চের মাঝামাঝি থেকে একাধিক বন্যায় দেশটির ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে ২২ জন।
সোমালিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বেলেদোয়েইনির বন্যাতেই দুই লাখ ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রবিবার দেয়া এক প্রতিবেদনে ওসিএইচএ জানায়, টানা ছয় মৌসুমে হওয়া কম বৃষ্টির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে।
বিশ্বের প্রায় ২২ কোটি মানুষ জলবায়ুজনিত চাপে ২০৫০ সালের মধ্যে নিজের দেশের ভেতরেই অন্যত্র চলে যেতে বাধ্য হবেন বলে অনুমান বিশ্ব ব্যাংকের।
বিশ্বব্যাপী মানুষের বিপদ আরও তীব্র করা বিষয়গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনও যে আছে তা নিয়ে বিজ্ঞানীরা ও বিভিন্ন দাতা সংস্থা অনেকদিন ধরেই সতর্ক করে আসছেন। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব কার্বন ডাই অক্সাইড নির্গমনে যাদের দায় সবচেয়ে কম তাদের ওপরও পড়ছে।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি











