সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সৌদি সরকারি পত্রিকা আরব নিউজ এমন খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক চাকরির জন্য আবেদনের পথ খোলা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগ্রহীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন।
সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তৃত কর্মসূচির অংশ হিসাবে ২০১৯ সালে মেয়েদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দেয়।
সৌদি আরবের সেনাবাহিনী, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স, রয়্যাল সৌদি নেভি, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে যোগদানের জন্য মহিলাদের সাইনআপ করার অনুমতি দেওয়া হয়েছিল।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, নারীরা সেনা, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসাবে নিয়োগ করা হতে পারে।
এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উদ্যোগের অধীনে আসে, যা বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরবের নারীদের এগিয়ে নিয়ে যাওয়া সংস্কারের প্রবর্তন করে।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






