ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৩:২৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়েছিলেন মার্কিন র‌্যাপার কার্দি বি। সৌদি আরবে যেহেতু হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, তাই তিনি দেশটিতে এসে হিজাব পরে বাইরে ঘোরাঘুরি করেছেন।

সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ র‌্যাপারের সৌদি আসার তথ্য জানায়।

কার্ডি বি ওইদিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, “হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।” পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, হিজাবের মতো পুরো শরীরেই কালো পোশাক পরেছেন তিনি।

পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ফ্যানরা।

সৌদিতে আসার পরেরদিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেজার্ট পরিবেশন করেছে।

গত শুক্রবার এক লাইভ ব্রডকাস্টে তিনি সৌদিতে অবস্থান নিয়ে লেখেন, ‘এই দেশটি জাঁকজঁমকপূর্ণ। আমি আমার হোটেল রুমের ভেতরই জিম পেয়েছি। সৌদি ট্যুরের জন্য প্রস্তুতি নিতে আমি এখানে ব্যায়াম করব।’

এছাড়া শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সৌদি আরবে তাকে সবাই চেনে দাবি করে এ র‌্যাপার বলেন, ‘এখানকার ছোট বাচ্চারা আমাকে চেনে। সবাই আমাকে চেনে, বড়রা চেনে। এখানকার মানুষ বেশ শালীন ও ভদ্র। বিশ্বের ভালো মানুষদের মধ্যে তারা অন্যতম।’

গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় পারফর্ম করেন তিনি।