ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১৯:১২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ পালিত হচ্ছে আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে ঈদ পালিত হচ্ছে।

এবার সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯টি রোজা দিয়ে পবিত্র রমজান শেষ হলো। সৌদি আরবের রয়্যাল কোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।সেইসঙ্গে দেশের সব নাগরিক এবং প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

সোমবার সন্ধ্যায় আমিরাতের আবুধাবির চাঁদ দেখা কমিটি ‘রুয়েতি হেলাল’ চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেয়।