সৌদি-আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী সেসব দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৯ জুলাই।
বুধবার (২৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় আমিরাত, সৌদি ও ওমানের চাঁদ দেখা কমিটি ঈদুল আজহার তারিখ জানায়।
এদিকে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই হজ পালিত হবে।
মুসলমানদের জন্য জিলহজ মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। আর জিলহজের মহিমাপূর্ণ একটি দিন হলো নবম দিন। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নাম ‘ইয়াওমু আরাফা’। এ দিনটি হজের মূল দিন। আরাফার ময়দানে হজ পালনকারীরা এদিন অবস্থান করে থাকেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সে হিসাবে আগামী ১০ জুলাই বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।
ঈদুল আজহার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











