ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:০২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সৌদি আরবের উদ্দেশে জাপান ছেড়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে চার দিনের সরকারি সফর শেষে ওআইসির ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-১৫১২)  টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।

প্রধানমন্ত্রী জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়।

এছাড়া টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮ মে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

-জেডসি