সৌদি আরবের সাথে বিরোধ নিরসন চায় কানাডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:১৫ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার
কানাডা সৌদি আরবের সাথে চলমান কূটনৈতিক টানাপোড়েন মেটাতে চায় কানাডা। আর তা নিরসনে জার্মানি ও সুইডেনসহ অন্য মিত্র দেশের সহায়তা চেয়েছে দেশটি। বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
কূটনীতির স্পর্শকাতরতার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ক্রিশিয়া ফ্রিল্যান্ড ইউরোপীয় এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের সাথে বিরোধের বিষয় নিয়ে কথা বলেছেন।
এর আগে সৌদি আরবের মানবাধিকার লংঘনের অভিযোগ তোলার কারণে জার্মানি ও সুইডেন দেশটির নেতিবাচক প্রক্রিয়ার সম্মুখীন হয়।
কানাডার কর্মকর্তা জানান, এ বিরোধ কিভাবে নিরসন করা যায় সে ব্যাপারে তাদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন ফ্রিল্যান্ড। অটোয়া ব্রিটেন ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতেরও সহযোগিতা নেয়ার পরিকল্পনা নিয়েছেন। সৌদি আরবের সাথে ঐতিহাসিকভাবে ব্রিটেনের অনেক ভাল সম্পর্ক রয়েছে।
এদিকে নারীর অধিকার রক্ষা বিষয়ক আইনজীবী গ্রুপ, বিভিন্ন দাতা সংগঠন ও বেসামরিক অধিকার রক্ষা গ্রুপ সৌদি আরবে নারীর অধিকারের প্রতি সম্মান জানাতে কানাডার সাথে যোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।
উল্লেখ্য, অটোয়া সৌদি আরবে মানবাধিকার কর্মীদের হয়রানির নিন্দা এবং নারী অধিকার কর্মী সমার বাদওয়ি ও নাসিমা আল সাদা’র মুক্তির দাবী জানানোর পর সৌদি আরব থেকে কানাডার দূতকে বহিস্কার এবং দুইদেশ তাদের দূতকে ডেকে পাঠানো ও নতুন করে সকল বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ায় এ দু’দেশের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











