ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৩:২৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

সৌদি আরবে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ফুটবলে অঢেল বিনিয়োগ হয়েছে গত কয়েক বছরে। ইউরোপিয়ান ফুটবলের বড় বড় তারকাদের এনে নজর কেড়েছে সৌদি প্রো লিগ। এবার ক্রিকেটের মানচিত্রে নিজেদের নতুন করে চেনাতে যাচ্ছে সৌদি আরব, তাও আবার নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে দেশটিতে প্রথমবার পেশাদার নারী ক্রিকেট ইভেন্ট হতে যাচ্ছে।

সৌদি ক্রিকেট ও ফেয়ারব্রেক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই প্রতিযোগিতায় ৩৫টিরও বেশি দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবেন।

২০১৩ সাল বেসরকারি কোম্পানি ফেয়ারব্রেক ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ সালে দুবাই ও হংকংয়ে গ্লোবাল ইনভাইটেশনাল টি-টোয়েন্টি আয়োজন করেছিল তারা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় আসর হওয়ার কথা থাকলেও তা পরের বছর পিছিয়ে দেওয়া হয়, কিন্তু তা আর মাঠে গড়ায়নি।

ফেয়ারব্রেক ইনভাইটেশনাল পুরোপুরি আইসিসির অনুমোদিত এবং ছয়টি দল খেলেছিল। চামারি আতাপাত্তু, সোফি এক্লেস্টোন, লরা উলভার্ট ও মারিজান্নে ক্যাপের মতো আন্তর্জাতিক তারকারা খেলেছিল। তবে বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়নি। নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের কোনো খেলোয়াড় খেলবেন কি না তা স্পষ্ট নয়।

ক্রিকেট মানচিত্রে সৌদি আরবের পরিধি আরও বাড়ছে। ২০২৪ সালে জেদ্দায় হয়েছিল আইপিএল নিলাম। ভবিষ্যতে আইএল টি-টোয়েন্টির কিছু ম্যাচও আয়োজন করতে যাচ্ছে তারা।