ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:৩৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সৌদি আরবে ফের নারী মানবাধিকার কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২২ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

সৌদি আরবে দমননীতির অংশ হিসেবে আবারও গ্রেফতার হলেন দু’জন নারী মানবাধিকার কর্মী। হিউম্যান রাইটস ওয়াচ’র দাবি, গেল দু’দিনে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।



গ্রেফতারকৃতরা হলেন- আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত সামার বাদাউই এবং নাসিমা আল-সাদাহ। এখনও তাদের গ্রেফতারের কারণ জানানো হয়নি। তবে নারীদের গাড়ি চালানোর অধিকার এবং নারীর ওপর পুরুষের অভিভাবকত্ব আইন বাতিলের দাবির জন্য তারা বিখ্যাত।

 

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, স্বৈরশাসনের ধারা বজায় রাখতে বেশ ক’মাস ধরে অধিকারকর্মী, শিক্ষাবীদ ও সাংবাদিকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সরকার। মে মাস থেকে এ পর্যন্ত দেশটিতে ১২ জনের বেশি মানবাধিকারকর্মী গ্রেফতার হয়েছেন।


সূত্র: রয়টার্স