সৌদি আরবে বিদেশি নারী চালক নেওয়ার পরিকল্পনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৯:২৮ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার
সৌদি আরবের ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবারগুলো বিদেশ থেকে নারী চালক নেওয়ার চিন্তা করছে। সপ্তাহখানেক আগেই সৌদি আরবের বাদশাহ সালমান নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন।
জেদ্দায় আরাফাত রিক্রুটমেন্ট নামের একটি প্রতিষ্ঠানে এজেন্ট আলম রাজাক বলেন, সরকারি বিধানে দেওয়া হলে বিদেশি নারী চালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে। এটা করলে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নারী ও শিশুদের সুবিধা হবে। তিনি বলেন, নিয়োগকারী সংস্থা ও ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান নতুন বিধানের অপেক্ষায় আছে, আগামী কয়েক মাসের মধ্যে এটা প্রকাশিত হবে।
আলম রাজাক বলেন, সাধারণভাবে নারীরা গাড়ি চালালে বিদেশি চালকের ওপর নির্ভরতা কমে যাবে। বর্তমানে সৌদি আরবে বিদেশি গাড়িচালক ১৩ লাখের বেশি।
গাড়ি ভাড়াবিষয়ক অ্যাপ কারিমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ ইলিয়াস আশা প্রকাশ করেন, এই ব্যবসা আরো বিকশিত হবে। তিনি বলেন, ‘সরকারের এ সিদ্ধান্ত কারিমের মতো রেন্ট-এ-কার বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলবে না।’ সৌদি আরবের গাড়ি চালানোর জন্য কারিম এক লাখ নারী কর্মচারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।
সৌদির বিশিষ্ট আলেম ও সমাজসেবী হুসেইন জুলকারনাইন বলেন, ‘এটার (নারী চালক অনুমোদন) আরেকটা ভালো দিক হলো স্কুল ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আনা-নেওয়ার জন্য বিদেশি দক্ষ নারী চালকদের নিয়োগ দেওয়া যেতে পারে।’
ওই আলেম বলেন, ‘পুরুষের চেয়ে ভালো করবে। নারীরা বাড়িতে থাকতে পারবে এবং গৃহস্থালি কাজে সহায়তা করতে পারবে। এ জন্য আলাদা গৃহকর্মীর প্রয়োজন হবে না।’
সৌদির নারী ব্যবসায়ী নোরা আল-হামদান বলেন, নারীরা গাড়ি চালাতে শুরু করলে পরিস্থিতি খুব শিগগিরই নারীবান্ধব হয়ে যাবে। এজন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আর প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে।’
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











