ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে ব্যাপকভাবে উচ্ছ্বসিত দেশটির বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এই বিরল শিলাবৃষ্টির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে টুইট করা একাধিক ভিডিওতে দেখো গেছে, লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।