স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, কারাগারে প্রধান শিক্ষক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ছবি: প্রতীকী
ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের সময়ের ভিডিও নিজ মোবাইলে ধারণের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৬সেপ্টেম্বর) বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক সমর কান্তি দত্তকে (৫৬) রুমা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার প্রধান শিক্ষকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার বিরুদ্ধে এর আগেও ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ এবং কুপ্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। তারপর ওই ছাত্রী প্রধান শিক্ষক সমর কান্তি দত্তের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তে শুরু করে। এসময় ওই শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন অভিযুক্ত প্রধান শিক্ষক। ভয়ে মেয়েটি ঘটনাটি প্রথমে কাউকে জানায়নি। কিন্তু ঘটনার পর থেকে ওই শিক্ষক বিভিন্নসময় ভিডিওচিত্রগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে তার কাছে যেতে বলেন। কিন্তু মেয়েটি তার কাছে আর না যাওয়ায় অভিযুক্ত শিক্ষক গত বুধবার (২২ সেপ্টেম্বর) ধর্ষণের ভিডিও চিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান। তখন ওই শিক্ষার্থী তার বড় বোনকে পুরো ঘটনা জানায়।
জানা যায়, এ ঘটনায় ছাত্রীর বড়বোন শুক্রবার রাতে রুমা থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











