স্কুলের ভর্তি ফরম বিক্রি শুরু ২৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
আগামী ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মধ্যেমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ২০২২ সালের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত একটি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঢাকা মহানগরের নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উভয়স্তরের ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। সরকারি স্কুল ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।
জানা গেছে, সরকারি স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। আর অপেক্ষামান তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।
বেসরকারির ভর্তি ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষামান তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে। এ বিষয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করে স্কুল ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।
মাউশির উপ-পরিচালক (বিদ্যালয়) ও স্কুল ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বলেন, আগামী বছরের স্কুল ভর্তি সংক্রান্ত সভা হয়েছে। সেখানে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির নীতিমালা পাঠানো হলে মাউশি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে স্কুল ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





