স্কুলে সেক্স এডুকেশন চালুর পক্ষে সোনাক্ষী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
যৌনতা নিয়ে ট্যাবু কাটাতে স্কুলের ছেলে-মেয়েদের এ বিষয়ে সচেতন করা জরুরি বলে মনে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ জন্য স্কুল স্তরেই সেক্স এডুকেশন চালুর স্বপক্ষে আওয়াজ তুলেছেন নায়িকা। মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘খানদানি সাফাখানা’-এর প্রচারে গিয়ে সম্প্রতি এসব কথা বলেন ‘দাবাং’ গার্ল।
সোনক্ষীর ‘খানদানি সাফাখানা’ ছবির বিষয়বস্তুই হলো যৌনতা নিয়ে ট্যাবু কাটানো। মজার ছলে ও বিনোদনের মোড়কে সেসব বিষয়ই পর্দায় তুলে ধরবেন পরিচালক শিল্পী দাশগুপ্ত। যেখানে সোনাক্ষী রয়েছেন মূখ্য ভূমিকায়।
ছবিটির প্রচারে এসে নায়িকা বলেন, ‘ভারতের জনসংখ্যা ১৩০ কোটির বেশি। জনসংখ্যার ভারে আমরা প্রায় ধুঁকছি। এই অবস্থায় ফ্যামিলি প্লানিং চালু না হলে ভবিষ্যতে সমস্যা আরও গভীর হবে। এ জন্য স্কুলস্তর থেকেই সেক্স এডুকেশন চালু করা উচিত।’
‘খানদানি সাফাখানা’-এর গল্প এক নারীকে ঘিরে, যিনি তার কাকার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি সেক্স ক্লিনিক পেয়েছেন। এই নারীর চরিত্রেই দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন বরুণ শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর ও কুলভূষণ খারবান্দা। ছবিটি মুক্তি পাবে আগামী ২ আগস্ট।
এদিকে সোনাক্ষী তার ‘দাবাং থ্রি’-এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। এটি ‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবি। আগের দুটিতেও তিনি নায়িকা ছিলেন। এই সিরিজের প্রথম ছবি ‘দাবাং’ দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষীর। আগের দুটিতে নজর কাড়ায় সুযোগ পেয়েছেন তৃতীয়টিতেও। বরাবরের মতো এবারও তার নায়ক সালমান খান।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







