ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

স্কুলে হামলাকারী কিনেছিলেন ৭টি বৈধ অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সাতজন হত্যার ঘটনায় নিহত বন্দুকধারী অড্রে হ্যাল (২৮) বৈধভাবে সাতটি অস্ত্র কিনেছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির

তবে অঙ্গরাজ্যের আইন অনুযায়ী পুলিশের সেই ক্ষমতা নেই যে কারও কাছ থেকে অস্ত্র জব্দ করবে বা কাউকে অস্ত্র সঙ্গে রাখতে বাধা দেবে।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেইক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনা ঘটানোর আগে বন্দুকধারী নারী পাঁচটি দোকান থেকে সাতটি আগ্নেয়াস্ত্র কিনেছিলেন।

পুলিশের গুলিতে নিহত সম্ভাব্য হামলাকারী অড্রে হ্যালের পরিবার জানিয়েছে, তিনি ‘মানসিক সমস্যার কারণে’ চিকিৎসাধীন ছিলেন। পরিবার বলছে, তার হাতে অস্ত্র থাকা উচিত হয়নি। কিছু অস্ত্র তিনি বাড়ির মধ্যেই লুকিয়ে রাখতেন। তবে তার নামে বিশেষ কোনো অপরাধের রেকর্ড নেই এবং পুলিশের খাতায় কোনোভাবে তার নাম ছিল না। ফলে এ হত্যাকাণ্ড কেন ঘটিয়ে থাকতে পারেন তার কূলকিনারা করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, গত সোমবার ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ছয়জন নিহত হয়। বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হয় এবং তিনি নিহত হন।