স্কুল পর্যায় থেকেই ট্র্যাফিক সচেতনতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ড্রাইভারদের দিয়ে অতিরিক্ত ডিউটি না করাতে গাড়ির মালিকদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে কেবল চালক নয়; সাধারণ মানুষকেও সমান সচেতন হতে হবে। স্কুল পর্যায় থেকেই ট্র্যাফিক সচেতনতা বাড়াতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’এই স্লোগানে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯।
শেখ হাসিনা বলেন, মালিকদের গাড়ি চালকের বিষয়ে আরো সচেতন হওয়া, প্রয়োজনীয় বিশ্রাম ও সুযোগ সুবিধার ব্যবস্থা করা উচিত। চালকদের ওভারটেকিং ও অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা থেকে বের হতে হবে। অতিরিক্ত মুনাফা থেকে মালিকদের দূরে থাকতে হবে।
নিরাপদ সড়ক বাস্তবায়ন সরকারের একার না সর্বস্তরের মানুষ এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালক নয়, পথচারীদেরও দায় আছে। এজন্য সড়কে চলাফেরার সময় সবাইকে সচেতন থাকতে হবে। দুর্ঘটনা ঘটলে দেখতে হবে সেখানে কার দোষ। পথচারীদের যেমন দায়িত্ব আছে, তেমনি চালকদেরও দায়িত্ব আছে।
প্রধানমন্ত্রী বলেন, গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করছে। রেলপথ অতিক্রম করার সময় পথচারীরা মোবাইলে কথা বলছে। ফোনে কথা বলার সময় এত মশগুল যে ট্রেন আসছে সে শব্দও শুনতে পায় না। অনেকে দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটেন। কিন্তু যেকোনো সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, গাড়ি থেমে যেতে পারে, এতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।’
সরকারপ্রধান বলেন, পেছনে কোনো গাড়ি আছে কি-না, রাস্তার সাইট কতটুকু আছে, ভুল পথে গাড়ি চলছে কি-না এমন বিষয় মাথায় রেখে চালকদের গাড়ি চালাতে হবে। এছাড়া চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরও।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এখন যথেষ্ট স্বাবলম্বী। তাই নিজেদের টাকায় সড়ক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। উপজেলা পর্যায় পর্যন্ত নিরাপদ সড়ক ব্যবস্থা হচ্ছে। নিজ নিজ দায়িত্ব পালনে সবাই সচেতন থাকবেন। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমবে।
এসময় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











