স্কুল পড়ুয়াদের বানান ভুল শেখালেন জয়াপ্রদা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিতর্কে জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জয়াপ্রদা। স্কুল পড়ুয়াদের পড়াতে গিয়ে ভুল বানান লিখে বসলেন তিনি। তাও আবার যেকোনও ইংরেজি শব্দ নয়, ভুল করলে একেবারে ‘Country’ বা দেশের ইংরেজি শব্দের বানান। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
লোকসভা নির্বাচনে হেরেছেন। তারপর ফের বিপাকে পড়ে গেলেন তিনি। জানা গিয়েছে, ঘটনার দিন রামপুরের একটি স্কুলে গিয়েছিলেন জয়াপ্রদা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানেই পড়ুয়াদের ক্লাস নিতে শুরু করেন তিনি। প্রথমে তাদের হিন্দি শেখাচ্ছিলেন। ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। তারপর হঠাৎই ‘এখন ইংরেজি পড়ব’ বলে শুরু করলেন পড়ানো। আর গোল বাঁধল এখানেই। আপেল (Apple), কলা (Banana) পর্যন্তও সব ঠিক ছিল। কিন্তু গণ্ডগোল বাঁধল, ‘India is my country’ লিখতে গিয়ে। ‘Country’ লিখতে গিয়ে লেখেন ‘contry’।
অভিনেত্রী এই বানান লেখার পর পড়ুয়াদের মধ্যেও শুরু হয়ে যায় হাসাহাসি। নেটদুনিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে জয়াপ্রদার মতো একজন কীভাবে এই ভুল করলেন? পাশাপাশি প্রশ্ন উঠছে, ক্লাসরুমের ভিতর সেই সময় আরও অনেক শিক্ষক–শিক্ষিকারা ছিলেন, কেন তাঁরা ভুলটির কথা বললেন না?
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম








